হাসপাতালে তৌসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদরোগে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ভোরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তরুণ কণ্ঠশিল্পী তৌসিফ। চিকিত্সার পর প্রাথমিকভাবে সেরে উঠেছেন তিনি। তবে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন।দুপুরে মুঠোফোনে তৌসিফ বলেন, ‘আমার আব্বা-আম্মা দিনাজপুর থেকে আসছেন। তাঁরা আসার পর উন্নত চিকিত্সার জন্য অন্য কোনো হাসপাতালে আমাকে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করানো হয় তৌসিফকে। সেখানে চিকিত্সক আমির হোসেনের তত্ত্বাবধানে তৌসিফের চিকিত্সা দেওয়া হয়েছে।’খবর পেয়ে তৌসিফকে দেখতে হাসপাতালে ছুটে যান তাঁর বন্ধু, শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই।সম্প্রতি গ্রামীণফোন মিউজিক রেডিওতে তৌসিফের নতুন অ্যালবাম অনিদ্রার গানগুলো প্রকাশ করা হয়। আর অডিও সিডি আকারে রোববার অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা।