হাসপাতালে বেবী জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ চলচ্চিত্র-ব্যক্তিত্ব বেবী জামান গুরুতর অসুস্থ। তিনি এখন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, ২৮ জানুয়ারি তিনি বাথরুমে পড়ে কোমরে গুরুতর আঘাত পান। তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। ৪ ফেব্রুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কোমরের হাড় প্রতিস্থাপন করা হয়। জানা গেছে, সাত বছর আগে তাঁর হূদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে। এ ছাড়া তিনি বহুমূত্রসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। হাসপাতালে তাঁর পাশে আছেন স্ত্রী মিনা জামান ও ছেলে স্থপতি সাইদুজ্জামান। তাঁরা বেবী জামানের দ্রুত আরোগ্য কামনা করে সবার দোয়া চেয়েছেন।