হাসপাতালে বোনো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছে বোনোর মেরুদণ্ডে। ৫০ বছর বয়সী এই সংগীত তারকাকে হাসপাতালে থাকতে হবে আরও কিছু দিন। জার্মানির মিউনিখের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ইউ টু ব্যান্ডের শীর্ষ গায়কের আচমকা এই অসুস্থতার ফলে স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় তাঁদের ৩ জুনের সংগীত সফর। অন্য সব অনুষ্ঠানের নতুন তারিখগুলো জানিয়ে দেওয়া হবে তাঁদের ওয়েবসাইটে। ইউ টু-এর ব্যবস্থাপক পল গিনেস জানিয়েছেন, ‘ভক্তদের এভাবে হতাশ করাটা খুব দুঃখজনক। আমরা যত দ্রুত সম্ভব নতুন দিনক্ষণ ঘোষণা করব।’ ওয়েবসাইট।