হাসপাতালে রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক
রাজ্জাক

শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেতা রাজ্জাক।শুরুতে তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। গতকাল শনিবার দুপুরে তাঁর ছোট ছেলে সম্রাট বলেন, ‘আব্বার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আশা করছি, আজ-কালের মধ্যে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে।’
এর আগে গত মার্চ ও এপ্রিল মাসে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দুবার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্জাক। অনেক দিন থেকেই ফুসফুসের সমস্যায় ভুগছেন রাজ্জাক।