হাসপাতালে শ্যারন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির মিলানে এক ফ্যাশন শোতে গিয়েছিলেন শ্যারন স্টোন। কিন্তু সেখান থেকে সোজা হাসপাতালের শয্যায় যেতে হলো তাঁকে! বলা হচ্ছে, ফ্যাশন শো চলাকালে মূর্ছা গিয়েছিলেন এই তারকা। তাঁর ঘনিষ্ঠজনের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শ্যারনের মাইগ্রেনের সমস্যা হয়েছিল ইতালি আসার আগেই। যুক্তরাষ্ট্রে চিকিৎসকের শরণাপন্নও হয়েছিলেন তিনি। উল্লেখ্য, আমেরিকান ফাউন্ডেশন ফর এইডসের তহবিল সংগ্রহের জন্য আয়োজন করা হয়েছিল ফ্যাশন শোটি। পিটিআই।