হাসপাতালে সালমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার রাতে বুকে ব্যথা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সালমান খান। জানা গেছে, রাতেই তাঁর এনজিওপ্লাস্টি করা হয়েছে। তবে হাসপাতাল এবং সালমানের পরিবার এ ব্যাপারে কিছু বলেনি। বৃহস্পতিবার গভীর রাতে সালমানের বড় ভাই আরবাজ খানকে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। সালমানের ব্যাপারে সাংবাদিকেরা তাঁর কাছ থেকে কিছু জানার চেষ্টা করেন। তবে আরবাজ সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত গাড়িতে গিয়ে ওঠেন। বিভিন্ন সূত্র জানিয়েছে, সালমানের অসুস্থতা গুরুতর নয়। গতকাল শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালেই ছিলেন।