হাসপাতালে হৃতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৃতিক রোশনকে রোববার বিকেলে তড়িঘড়ি করে ভারতের মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট অনুভব করায় হৃতিককে দ্রুত হাসপাতালে আনা হয়।ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে গুজারিশ ছবির প্রচারকাজের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়েছিলেন। ওটা খাওয়ার পরই তাঁর অ্যালার্জি শুরু হয়। শ্বাসকষ্ট হয় এবং শ্বাসনালি শুকিয়ে যেতেই হৃতিক হাসপাতালে ভর্তি হয়ে যান। তবে পরে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কিছু পরীক্ষা করেই হাসপাতাল কর্তৃপক্ষ হৃতিককে বাসায় বিশ্রামে থাকার জন্য পাঠিয়ে দেয়।