হাসমত আলীর গল্প নিয়ে ‘বিরল ভালোবাসা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এক ভ্যানচালকের ভালোবাসার গল্প নিয়ে তৈরি হলো প্রামাণ্যচিত্র বিরল ভালোবাসা। প্রামাণ্যচিত্রটির পরিচালক ফারুক মেহেদী জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এরপর তাঁর মেয়ে শেখ হাসিনার জন্য কিছু করার তাগিদ বোধ করেন গফরগাঁওয়ের দরিদ্র ভ্যানচালক হাসমত আলী। নিজের জমানো টাকা দিয়ে ২০০৩ সালে গফরগাঁওয়ে এক খণ্ড জমি কেনেন শেখ হাসিনার নামে। ২০০৪ সালে মারা যান হাসমত আলী। তাঁর মৃত্যুর পর স্ত্রী রমিজা খাতুন ঢাকায় ভিক্ষা করে জীবনধারণ করেন আর তাঁর স্বামীর কেনা জমির দলিলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। সম্প্রতি ঘটনাটি জানার পর প্রধানমন্ত্রী রমিজাকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। রমিজার চিকিৎসাসহ তাঁর যাবতীয় দায়িত্ব নেন। এরপর তাঁর জন্য কেনা জমির দলিলটি হাসমতের স্ত্রী রমিজার নামে হস্তান্তর করে দেন। সেই জমিতে রমিজার জন্য বাড়ি বানানো হয়। আর ভিক্ষুক রমিজাকে হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে নিজ হাতে তাঁকে ওই বাড়িতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে ৩৫ মিনিটের এই প্রামাণ্যচিত্র।ফারুক মেহেদী আরও জানান, শিগগিরই প্রামাণ্যচিত্রটির প্রদর্শনীর আয়োজন করা হবে।