হাসান আজিজুল হক ও আফসানা বেগম পেলেন জেমকন সাহিত্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমকন সাহিত্য পুরস্কার ২০১৪ পেলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পেলেন আফসানা বেগম। হাসান আজিজুল হক তাঁর সাবিত্রী উপাখ্যান উপন্যাসটির জন্য এ পান পুরস্কার। একই সঙ্গে ‘দশটি প্রতিবিম্বের পাশে’ পাণ্ডুলিপির জন্য জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পেলেন আফসানা বেগম। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গত শনিবার এ পুরস্কার তুলে দেওয়া হয় দুই লেখকের হাতে। পুরস্কারের আর্থিক মূল্য হিসেবে হাসান আজিজুল হককে দেওয়া হয় নগদ তিন লাখ টাকা, সঙ্গে ক্রেস্ট ও সম্মাননাপত্র৷ আফসানা বেগমকে দেওয়া হয় নগদ ৭৫ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র। জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ পুরস্কারপ্রাপ্তদের হাতে এ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাবিত্রী উপাখ্যান উপন্যাস সম্পর্কে আলোচনা করেন ভারতের কবি রণজিৎ দাশ। গান করেন অভী চৌধুরী ও ঝুমুর আহমেদ৷