হাসান আরিফে মুগ্ধ শ্রোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিল হাসান আরিফের একক আবৃত্তির সন্ধ্যা ‘মুক্তিযুদ্ধ নিরন্তর’। আয়োজন করে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।

শুরুতে বিশ্বমানব ও নিজের জন্য প্রার্থনা দিয়ে শুরু করেন আবৃত্তিকার। এরপর রবীন্দ্রনাথ, নজরুল, প্রতুল মুখোপাধ্যায় ও হুমায়ুন আজাদের কবিতা নিয়ে ছিল ‘দেশ বন্দনা’। আবু জাফর ওবায়দুল্লাহ, সৈয়দ শামসুল হক, কবিতা সিংহ, সাধু উন্মেষ দাশ, আনিসুল হকের কবিতা আবৃত্তি করেন হাসান আরিফ। সদ্যপ্রয়াত বন্ধু কালিকাপ্রসাদ ভট্টাচার্য স্মরণে পাঠ করেন শ্রীজাতের দুটি কবিতা ‘মৃত্যু কেবল মিথ্যে হোক’ ও ‘জলের উপর পানি না পানির উপর জল’।