হাসি দিবসে র্যালি ও পথ কমেডি শো
আগামীকাল বিশ্ব হাসি দিবস (ওয়ার্ল্ড স্মাইল ডে)। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম শুক্রবার বিশ্বজুড়ে পালিত হয় এ দিনটি। বাংলাদেশে ঘটা করে এ দিনটি পালনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কমেডি ক্লাব।
‘টেকনাফে শুরু, তেঁতুলিয়ায় শেষ, হাসবে সারা বাংলাদেশ’ স্লোগান নিয়ে দেশজুড়ে গড়ে তোলা ৪৫টি কমেডি ক্লাব একযোগে উদ্যাপন করবে দিনটি। এতে অংশ নেবেন কমেডি ক্লাবের সদস্যসহ ভারতীয় টিভি অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এর বিভিন্ন মৌসুমের বিজয়ী ও অংশ নেওয়া কমেডিয়ানরা। এ তালিকায় আছেন আবু হেনা রনি, শাওন মজুমদার, পরশ, কমরউদ্দিন আরমান, এমদাদুল হক, সাইফুর রহমান, শাহাজাদা শাহেদ, ফজলুল হক, ইয়াকুব রাসেল, তানজিলা কলি, মাসুমসহ অনেকে। আয়োজন প্রসঙ্গে রনি বলেন, ‘বিভিন্ন জেলার কমেডি ক্লাবের সদস্যরা বেলা তিনটায় র্যা লি ও চারটায় পথ কমেডি শো করবেন। ঢাকার একই সময়ে শোভাযাত্রা শুরু হবে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে। শেষ হবে শাহবাগ জাদুঘরের সামনে। তারপরই চলবে পথ কমেডি শো।’ এবারের মীরাক্কেল প্রতিযোগিতায় রানারআপ কমরউদ্দিন আরমান বলেন, ‘আমরা যারা বিভিন্ন বিভাগের রয়েছি, তারা সেসব বিভাগেই উদ্যাপন করব দিনটি।’