হাসিতে ভয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাট ক্যাম্পে আবার যোগ দিয়েছেন বিপাশা বসু। ভৌতিক ছবি রাজ ৩-এ দেখা যাবে তাঁকে। কিন্তু মনটা খুশি খুশি থাকলেও হাসতে ভয় পাচ্ছেন তিনি; বললেন, ‘প্রোমোতে দেখেছেন নিশ্চয়ই, রাজ ৩-এ আমি অদ্ভুত ভঙ্গিতে হেসেছি। এরপর আর হাসির কোনো ছবি দেখেও হাসতে পারছি না। নিজের হাসির কথা ভেবে ভয় পাচ্ছি নিজেই।’ তিনি আরও বললেন, ‘রাজ ৩ ছবির চিত্রনাট্য শুনছিলাম যখন, তখন চেয়ার উল্টে পড়েই গিয়েছিলাম। শুটিং করতেও ভয় পেয়েছি খুব।’এই ছবিতে বিপাশার সঙ্গে আরও আছেন এমরান হাশমি, এশা গুপ্ত, জ্যাকুলিন ফার্নান্দেজ। ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। আইএএনএস।