হাসিনের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, শুধু বাগ্দান হবে। কিন্তু না, গত শুক্রবার পারিবারিক সিদ্ধান্তে শেষ পর্যন্ত আক্দ হলো ২০১১ সালের ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ হাসিনের। বর মারুফুল ইসলাম, টেক্সমার্ট গার্মেন্টসের পরিচালক। আর অনুষ্ঠানটি হয়েছে রাজশাহীর লক্ষ্মীপুরে হাসিনের বাবার বাসায়। ঢাকায় ফিরে হাসিন ব্যাচেলর’স দ্য ফ্যামিলি নাটকের শুটিং করছেন। গতকাল বুধবার হাসিন নিজেই ফোন করে জানালেন তাঁর বিয়ের খবর। বললেন, ‘সব কিছুই হয়েছে খুব তাড়াহুড়ো করে। তাই সবাইকে জানানো সম্ভব হয়নি। দুই দিন আগে ঢাকায় এসেছি। এখন সবাইকে জানাচ্ছি। আমাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে ঈদের পর।’