হায়দরাবাদে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ছবি নিয়ে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ভারতের হায়দরাবাদের অন্নপূর্ণা ইন্টারন্যাশনাল স্কুল অব ফিল্ম অ্যান্ড মিডিয়া। কাল শুক্রবার শুরু হচ্ছে এই উৎসব। চলবে ১২ আগস্ট রোববার পর্যন্ত। তিন দিনের এই উৎসবে বাংলাদেশের পাঁচটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবিগুলো হলো: তানভীর মোকাম্মেল পরিচালিত ‘চিত্রা নদীর পারে’ ও ‘লালন’, মুরাদ পারভেজ পরিচালিত ‘চন্দ্রগ্রহণ’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ এবং তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের ‘অন্তর্যাত্রা’।হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওর মিলনায়তনে আয়োজিত এ উৎসবের জন্য বাংলাদেশের চলচ্চিত্রের ওপর তানভীর মোকাম্মেলের একটি বাণী ধারণ করা হয়েছে। উৎসবের উদ্বোধনী দিনে এটি দেখানো হবে। আয়োজক সূত্রের মতে, দক্ষিণ ভারতের কোনো শহরে এবারই প্রথম বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কোনো চলচ্চিত্র উৎসব হচ্ছে।