হায়দরাবাদে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের হায়দরাবাদে বাংলাদেশের ছবি নিয়ে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে অন্নপূর্ণা ইন্টারন্যাশনাল স্কুল অব ফিল্ম অ্যান্ড মিডিয়া। আজ শুরু হচ্ছে এই উৎসব। চলবে ১২ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শন করা হচ্ছে তানভীর মোকাম্মেল পরিচালিত চিত্রা নদীর পারে ও লালন, মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ, মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের অন্তর্যাত্রা। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ ভারতের কোনো শহরে এবারই প্রথম শুধু বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে উৎসব অনুষ্ঠিত হচ্ছে।