হায়দার হোসেনের চতুর্থ অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি সব সময় পরিবর্তন চেয়েছি। চেয়েছি সব নেতিবাচক দিক যেন ইতিবাচক হয়। গানে আর সুরে সুরে চেষ্টা করেছি সমাজ ও দেশপ্রেমসহ নানা কিছু মানুষকে বোঝাতে। আর আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।’ বললেন হায়দার হোসেন।ফেব্রুয়ারির শেষ নাগাদ অথবা মার্চের শুরুর দিকে আসছে হায়দার হোসেনের চতুর্থ অ্যালবাম। তাঁর এবারের অ্যালবামের নাম প্রত্যাশা। বেশির ভাগ গানই সফট ও মেলো রক ধাঁচের, পাশাপাশি হার্ড রক ধাঁচের গানও রয়েছে। বরাবরের মতো এবারও গানগুলো হায়দার হোসেন নিজেই লিখেছেন। আছে জিয়া আহমেদের লেখা গানও। সব কটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন হায়দার নিজেই।নিজের চতুর্থ অ্যালবামের গানের ভাবনা প্রসঙ্গে হায়দার হোসেন বলেন, ‘এইডস, জাগরণ আর দেশপ্রেম নিয়ে গান থাকছে। এবার নিজেকে নিয়ে একটি গান তৈরি করেছি। সেটিও থাকছে এখানে।’হায়দার হোসেনের সর্বশেষ অ্যালবাম না বলা কথা বাজারে আসে ২০০৯ সালের ডিসেম্বর মাসে।