হায়াৎ মামুদের জন্মদিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথামালা, গান ও আবৃত্তির মধ্য দিয়ে একুশে পদক বিজয়ী অধ্যাপক হায়াৎ মামুদের ৭৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘রঙে ভরা বঙ্গ’।

গতকাল বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় জন্মবার্ষিকীর এই আয়োজন। অনুষ্ঠানে মামুদের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের রাশিয়ান ভাষা বিভাগের প্রধান ইয়েলেনা নিয়োগী প্রমুখ।

এতে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক হায়াৎ মামুদের ছাত্র প্রাবন্ধিক ও গবেষক সরকার আবদুল মান্নান। জন্মদিনের এই আয়োজনে কথাসাহিত্যিক ও অধ্যাপক হাসান আজিজুল হকের পাঠানো একটি ই-মেইল পড়ে শোনানো হয়।