হিউস্টন পরিবারের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুইটনি হিউস্টন
হুইটনি হিউস্টন

খ্যাতির তুঙ্গে থেকে হতাশার অতল গহ্বরে। করুণ মৃত্যু। হুইটনি হিউস্টনের জীবনের গল্পটা নিয়ে ছবি বানানোই যায়। বানানো হচ্ছেও। কিন্তু রুপালি পর্দার জন্য নয়, ছবিটি বানানো হচ্ছে টেলিভিশনের জন্য। আর এতেই ভীষণ হতাশ হিউস্টনের পরিবার। তাদের মতে, হিউস্টনের মাপের একজন শিল্পীর জীবন ছোট পর্দার ছোট ক্যানভাসে নয়, বড় পর্দাতেই জায়গা পাওয়া উচিত।
লাইফটাইম টিভি নেটওয়ার্ক কদিন আগে ঘোষণা দিয়েছে, ২০১৫ সালে হিউস্টনকে নিয়ে একটি ছবি প্রচার করবে তারা। কিন্তু এই ঘোষণায় মোটেও খুশি হয়নি হিউস্টন পরিবার।
হুইটনি হিউস্টনের সাবেক ম্যানেজার প্যাট হিউস্টন বলেছেন, একটা টেলিভিশন ছবির চেয়েও বড় কিছুই হুইটনির প্রাপ্য ছিল। পিটিআই।