হিচককের গল্প নিয়ে ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট ব্রিটিশ চলচ্চিত্রকার ও প্রযোজক আলফ্রেড হিচককের রহস্যগল্প নিয়ে এবার তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক। নাম আলফ্রেড হিচককের রহস্যগল্প। জানা গেছে, ৫২ পর্বের এই ধারাবাহিকের জন্য হিচককের ৫২টি গল্প চূড়ান্ত করা হয়েছে। আর প্রতিটি পর্বে থাকছে আলাদা আলাদা গল্পের নাট্যরূপ। নাট্যরূপ দিচ্ছেন অনীশ দাশ। পরিচালনা করছেন রাকিব শাহ মোহাম্মদ আঁখি। তাঁর সঙ্গে আরও আছেন সাইফুল আলম, রেজওয়ান আলম, তারিক মুহাম্মদ হাসান ও আহম্মেদ হাসান।আঁখি বললেন, ‘হিচককের খুব আলোচিত ও তুমুল জনপ্রিয় কিছু গল্প নাট্যরূপ দেওয়া হয়েছে। নাটকগুলোর নির্মাণকাজও শেষ হয়েছে। এরই মধ্যে কাজ শেষ হওয়া পর্বগুলো হলো—ঘাতক সময়, কেউ জানে না, ভুডু, দুঃস্বপ্নের রাত, হিচ হাইকার, বন্দিনী ও আতঙ্কের প্রহর।’