হিজড়া চরিত্রে শামস সুমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা শামস সুমনকে এবার দেখা যাবে হিজড়া চরিত্রে। বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক ‘গহীনে’ তিনি এ চরিত্রে অভিনয় করছেন। নিজের অভিনীত এ চরিত্র সম্পর্কে শামস সুমন বলেন, ‘সচরাচর আমরা হিজড়াদের যেভাবে দেখি, এই নাটকে আমার চরিত্রটা ঠিক তেমন নয়। কিছুটা ভিন্নতা রয়েছে। এই চরিত্রটি করার জন্য আমি কয়েকজন হিজড়ার সঙ্গে কথা বলেছি। তাঁদের আচার-আচরণ বোঝার চেষ্টা করেছি।’শামস সুমন এ চরিত্রের আবহ ফুটিয়ে তোলার ব্যাপারে সুবর্ণা মুস্তফার কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, ‘ওনার পরামর্শ নিয়ে আমি এই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’গহীনে ছাড়া সম্প্রতি রায়হান খানের পরিচালনায় ৫২ পর্বের ‘ইউ টার্ন’ এবং গোলাম সোহরাব দোদুলের ‘সাতকাহন’ ধারাবাহিকেও কাজ করছেন শামস সুমন।