হিটলারকে নিয়ে ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে তৈরি হলো অন্য স্বাদের ছবি ডিয়ার ফ্রেন্ড হিটলার। হিটলারকে প্রশংসা করে নয়, ছবির গল্প তৈরি হয়েছে হিটলারকে লেখা মহাত্মা গান্ধীর কয়েকটি চিঠিকে ঘিরে। ওই সব চিঠিতে হিটলারকে ‘ডিয়ার ফ্রেন্ড’ বলে সম্বোধন করেছিলেন মহাত্মা গান্ধী। ছবিটি পরিচালনা করেছেন রাজেশ রঞ্জন কুমার। হিটলারের ভূমিকায় অভিনয় করেছেন রঘুবীর যাদব। হিটলারের প্রেমিকা এভা ব্রুনের ভূমিকায় অভিনয় করেছেন নেহা ধুপিয়া আর হিটলারের প্রধান সহযোগীর ভূমিকায় পরিচালক নিজেই। ছবিটি জার্মান, ইংরেজি, তামিল, হিন্দি, বাংলাসহ আটটি ভাষায় মুক্তি পাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে বার্লিন চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রথম প্রদর্শনী হয়। ১১ মে থেকে শুরু হচ্ছে কান উৎসব। সেখানেও দেখানো হবে ছবিটি।