হিটলারের প্রেমিকা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোভিয়েত সেনাদের মুহুর্মুহু বোমা হামলায় কেঁপে উঠছে বাঙ্কারটি। টানা ১০ দিন ধরে মাটির নিচের সুরক্ষিত ওই আশ্রয়ে লুকিয়ে আছেন এডলফ হিটলার ও তাঁর প্রেমিকা। মৃত্যুর মাত্র ৪০ ঘণ্টা আগে প্রেমিকাকে বিয়ে করেন হিটলার। তাঁদের সেই প্রেমকাহিনি ও মৃত্যুর আগের কয়টা দিন নিয়ে এবার চলচ্চিত্র হচ্ছে বলিউডে। হিটলারের প্রেমিকা ইভা ব্রাউনের চরিত্রে নেহা ধুপিয়া অভিনয় করবেন। এমন একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের আগে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন নেহা ধুপিয়া। আগামী মাসে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে। ওয়েবসাইট।