হিতে বিপরীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাডোনা বাংলা জানেন না। জানলে ‘হিতে বিপরীত’ শব্দটির সফল প্রয়োগের জন্য নিজেকেই বেছে নিতেন—এটা নিদ্বির্ধায় বলা যায়। আফ্রিকার দারিদ্র্য দূরীকরণের জন্য দাতব্য কাজে ম্যাডোনা নিজেকে জড়িয়েছেন, তা বেশ অনেক দিন হলো। সেই দাতব্য কাজের অংশ হিসেবে মালাওয়ির চিনখোটা গ্রামবাসীকে কথা দিয়েছিলেন, সেখানে একটি স্কুলের গোড়াপত্তন করবেন। বিধি বাম, অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে নাকি ম্যাডোনার সঞ্চয়ের ঝুলিটি এখন প্রায় গড়ের মাঠ। তাই ওই গ্রামবাসীকে জানিয়ে দিয়েছিলেন তাঁর অক্ষমতার কথা। কিন্তু তাঁর কথার বরখেলাপে যারপরনাই হতাশ ও ক্ষুব্ধ গ্রামবাসী। কারণও আছে, অনেকেই সেই সাধের স্কুল প্রতিষ্ঠার আশায় জমি পর্যন্ত দান করে দিয়েছিলেন। তাঁদেরই একজন ৪২ বছর বয়সী গ্রেভানসিও মাকিনার কণ্ঠে তাই ক্ষোভ ও হতাশা, ‘ভুট্টা চাষ না করে জমিটা দান করেছিলাম। আশা ছিল স্কুলটা হলে কাজকর্মের একটা সংস্থান হবে। কিন্তু কোথায় কী, এখন দেখছি পুরো জোচ্চুরি করা হলো আমাদের সঙ্গে!’ ওয়েব সাইট।