হিন্দি ছবিতে অভিনয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর তরুণী জিমেনা নাভারেত এবার হিন্দি ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। কন্যাসন্তান হত্যা, কন্যাসন্তানের ভ্রূণ নষ্ট করা এবং এইডস নিয়ে সচেতনতা বাড়াতে এক প্রচারাভিযানে অংশ নিতে ১০ দিনের জন্য ভারতে আসছেন জিমেনা। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, আগামী সপ্তাহে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে জিমেনা তাঁর এই প্রচারাভিযান শুরু করবেন।জিমেনা জানিয়েছেন, তিনি হিন্দি ছবিতে অভিনয় করতে আগ্রহী। হিন্দি ছবির ডাক পেলেই তিনি তা গ্রহণ করবেন। বললেন, ‘বলিউডের নায়কেরা দেখতে যথেষ্ট আকর্ষণীয়। এরই মধ্যে সালমান খানের সঙ্গে আমার দেখা হয়েছে। ভারতে এসে আরও কয়েকজন বলিউড তারকার সঙ্গে দেখা করার পরিকল্পনা আছে।’