হিন্দি ছবিতে জিমেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালের ‘মিস ইউনিভার্স’ মেক্সিকোর তরুণী জিমেনা নাভারেতে এবার হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন। ছবির নাম পার্টনার ২। পরিচালক ডেভিড ধাওয়ান। জিমেনার বিপরীতে আছেন বলিউড তারকা সালমান খান। সালমান খানের সঙ্গে নাকি কিছুদিন আগেই পরিচয় হয়েছে জিমেনার। আর সালমানই মূলত জিমেনাকে হিন্দি ছবিতে অভিনয় করার জন্য অনুপ্রেরণা জুুগিয়েছেন। এরই মধ্যে জিমেনা হিন্দি ভাষা শিখতে শুরু করেছেন।জিমেনা ১০ দিনের সফরে ভারত এসেছেন। এখন আছেন দিল্লিতে। কন্যাসন্তান হত্যা, কন্যাসন্তানের ভ্রূণ নষ্ট করা এবং এইডস নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য ভারতে প্রচার অভিযানে অংশ নিচ্ছেন তিনি। আর এই প্রচার অভিযান শুরু করছেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে।