হিন্দি শিখছেন দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দি ভাষার ওপর যথেষ্ট দখল নেই তাঁর। অথচ অল্প সময়ের মধ্যেই হিন্দি সিনেমা জগতে নিজের একটা অবস্থান গড়ে নিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি মনে করেন, আধো আধো হিন্দি বোল দিয়ে সবখানে উতরানো যাবে না। আর তাই ভাষাটা ভালো করে রপ্ত করা চাই। সম্প্রতি দীপিকা হিন্দি ও সংস্কৃত শুদ্ধ করে বলার ওপর প্রশিক্ষণ নিচ্ছেন। ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর জন্ম ডেনমার্কে। ১১ মাস বয়সে মা-বাবা তাঁকে নিয়ে ভারতের কর্ণাটকে চলে আসেন। তাঁর মাতৃভাষা কনকানি। পশ্চিম ভারতে এখনো প্রায় ৩৫ লাখ লোক এ ভাষায় কথা বলে। ওয়েবসাইট।