হিন্দিতে না, সিক্যুয়েলেও না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’ ছবির নির্মাতা
‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’ ছবির নির্মাতা

সম্প্রতি ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন জানিয়েছেন, তাঁর ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’ ছবিটির সিক্যুয়েল তৈরির কথা উঠেছিল। কিন্তু হিন্দিতে করতে হবে শুনে পিছিয়ে এসেছেন তিনি।

অপর্ণা সেন জানান, যখন তাঁকে তাঁর এই ছবির সিক্যুয়েলটি হিন্দিতে তৈরির কথা বলা হয়, তিনি তখন আর রাজি হননি। এ প্রসঙ্গে বলতে গিয়ে বাঙালি এই অভিনেত্রী ও নির্মাতা ভারতীয় ছবিতে হিন্দি ভাষার বাড়াবাড়ির প্রসঙ্গ টেনে বলেন, ‘হিন্দি ছবির আধিক্য রয়েছে ঠিকই কিন্তু ভারতীয় চলচ্চিত্র বলতে শুধু হিন্দি ছবিকেই বোঝায় না।’

‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’-ছবির দুই প্রধান চরিত্রের একজন বাঙালি, অন্য জন তামিল। ফলে সিক্যুয়েল হিন্দিতে বানানোর উপায় নেই বলেই যুক্তি দিয়েছেন অপর্ণা। এ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্কণা সেন শর্মা এবং রাহুল বোস।