হিন্দু ধর্মে দীক্ষা নিলেন জুলিয়া রবার্টস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ধর্মে দীক্ষিত হলেন অস্কার বিজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস। বিষয়টি একটু অবাক হওয়ার মতো হলেও জুলিয়া নিজেই জানিয়েছেন সম্প্রতি তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্মে দীক্ষা নিয়েছেন। হিন্দু ধর্মাবলম্বী হয়ে জুলিয়া রবার্টস এখন নিয়মিত মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন। হিন্দু ধর্মের বিভিন্ন নিয়ম-রীতি পালন করছেন কঠোরভাবে। লস অ্যাঞ্জেলসের মন্দিরে জুলিয়া রবার্টসের সঙ্গী হচ্ছেন স্বামী ড্যানিয়েল মর্ডার ও দুই সন্তান।জুলিয়া নতুন এই ধর্ম বেশ ভালোভাবেই উপভোগ করছেন। কিছু দিন আগেও একজন ধার্মিক খ্রিষ্টান হিসেবে জুলিয়া রবার্টসের বেশ সুখ্যাতি ছিল। নিয়মিত গির্জায় গিয়েও তিনি উপাসনা করতেন। তাঁর এই হঠাত্ ধর্মান্তরিত হওয়ায় অনেকেই বেশ অবাক হয়েছেন বলে জানা গেছে।হঠাত্ কী কারণে ধর্ম পরিবর্তন করলেন জুলিয়া? এই রহস্য তিনি নিজেই উন্মোচন করেছেন। তিনি বলেছেন, গত বছর ইট প্রে অ্যান্ড লাভ নামের একটি ছবিতে কাজ করতে ভারতে গিয়েই হিন্দু ধর্মের প্রেমে পড়েন তিনি। ছবির কাজে তাঁকে কয়েক দিন থাকতে হয়েছিল একটি মন্দিরে। সেখানে একজন ধর্মান্তরিত নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। মন্দিরে অবস্থান করার সময়ে হিন্দু ধর্মের বেশ কিছু রীতি-নীতিতে মুগ্ধ ও অনুপ্রাণিত হয়েই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি।যে ছবিটির কারণে তিনি হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন, সেই ইট প্রে অ্যান্ড লাভ মুক্তি পেতে যাচ্ছে ১৩ আগস্ট।