হিমু পরিবহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের জন্মদিন উদ্যাপন করবে ফেসবুকভিত্তিক দল ‘হিমু পরিবহন’। গতকাল রাত ১২টা এক মিনিটে কেক কেটে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। ফানুস ওড়ানোসহ, হুমায়ূন আহমেদ স্মরণে থাকছে নানা অনুষ্ঠান। একই সঙ্গে সাতটি বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠান আয়োজন করেছে সংগঠনটি। কিছু আয়োজন থাকছে শুক্রবার। ওই দিন সংগঠনটির ১২০ জন সদস্য যাবেন লেখকের জন্মস্থান নেত্রকোনার মোহনগঞ্জে।