হিরানির ছবিতে আগ্রহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে ছবিতে নেওয়ার জন্য পরিচালকেরা তাঁর জুহুর বাড়িতে ধরনা দেন। এটাই এখন বলিউডে নিয়ম । তবে এবার এতে ব্যত্যয় ঘটেছে। পরিচালক নয়, অমিতাভই এবার ইচ্ছা প্রকাশ করেছেন পরিচালক রাজকুমার হিরানির ছবিতে অভিনয়ের জন্য। অমিতাভ সোজাসাপ্টা জানিয়েছেন যে ‘সঞ্জয় দত্তকে নিয়ে দুটি ছবি—মুন্নাভাই এমবিবিএস ও লাগে রহো মুন্নাভাই এবং আমির খানকে নিয়ে থ্রি ইডিয়টস পরিচালনা করে রাজকুমার তাঁর অবস্থানের কথা জানান দিতে সক্ষম হয়েছেন। ছবি তিনটি দেখার পর আমার ইচ্ছা অন্তত হিরানির সঙ্গে একটা ছবিতে কাজ করার।’ অমিতাভর মুখে এ কথা শুনে বেশ উত্ফুল্ল রাজকুমার হিরানি। অনুভূতি প্রকাশ করতে গিয়ে হিরানি বলেন, ‘এটা আমার পরম সৌভাগ্য। তাঁর মতো একজন বড়মাপের অভিনেতা আমার ছবিতে অভিনয়ের আগ্রহ যে দেখিয়েছেন তাতেই আমি ধন্য।’