প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির নাম হিরো ৪২০। বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতে এসকে মুভিজ যৌথভাবে প্রযোজনা করেছে ছবিটি। ভালোবাসা দিবস উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কাল ১৯ ফেব্রুয়ারি।
‘ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে হিরো ৪২০ ছবিটি।’ বললেন পরিচালক সৈকত নাসির। তবে গল্পে জাতীয় রাজনীতির কিছু বিষয়ও রয়েছে।
ছবিতে অভিনয় করেছেন ওম, নুসরাত ফারিয়া, রিয়া সেন, আশিস বিদ্যার্থী, আহমেদ শরীফ, তানভির তনু, বিলাস খান, শিমুল খান, প্রদীপ রনৌত, কৌশিক গাঙ্গুলি, মৌমিতা প্রমুখ।
ছবির জন্য গান লিখেছেন আবদুল আজিজ, এনজেলা, হৃদি ও প্রসেন। গানে কণ্ঠ দিয়েছেন সাদাব হাসমি, নাকাব আজিজ, স্যাভি, অ্যাস কিং, এনজেলা, ইরফান ও ল্যামিস। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন স্যাভি ও এনজেলা।