হিরোইনের ঝামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বরের ২১ তারিখে মুক্তি পাচ্ছে হিরোইন। তার আগে ঝামেলা বেধে গেছে একটা; ভারতের তথ্য ও প্রচারবিষয়ক মন্ত্রণালয় হিরোইন-এর প্রযোজককে নির্দেশ দিয়েছে, ছবিতে ধূমপানবিরোধী বার্তা প্রচার করতে হবে। হিরোইন-এর শুরু ও বিরতির পর দুটি ধূমপানের দৃশ্য আছে বলেই নির্দেশটি দেওয়া হয়েছে। এই নির্দেশ মানতে নারাজ প্রযোজক। তাই তাঁরা গত সোমবার গিয়েছিলেন দিল্লি হাইকোর্টে। মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশটি বাস্তবায়ন করতে হবে। নির্দেশনার মধ্যে আছে, ধূমপানের দৃশ্যের আগে ২০ সেকেন্ডের সতর্কতামূলক একটি বার্তা দিতে হবে। সঙ্গে আরও জানানো হয়েছে, দৃশ্য চলাকালীন স্থির সতর্কতাবাণীও যুক্ত করতে হবে। হিরোইন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিভি সফটওয়্যার কমিউনিকেশন ২০ সেকেন্ডের সতর্কতামূলক বার্তা প্রচারে রাজি; কিন্তু তারা স্থির সতর্কতাবাণী প্রচারে রাজি নন। তাদের বক্তব্য, এতে করে ছবির সৃজনশীলতায় ব্যাঘাত হবে। হিরোইন ছবিতে অভিনয় করেছেন কারিনা কাপুর। আইএএনএস।