হিরোইনের নতুন পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হিরোইন নিয়ে যে কত মাতামাতিই হলো! ঐশ্বরিয়া রাই বচ্চন ছবিটির শুটিং করেছিলেন মোটে নয় দিন। আর ওই কদিনে তাঁর জন্য পোশাক-আশাক বাবদ খরচা হয়েছিল পাঁচ লাখ রুপি! কিন্তু গ্রহের ফেরে ঐশ্বরিয়া আর ‘হিরোইন’ হতে পারলেন না। সবারই জানা, তাঁর জায়গায় এলেন কারিনা কাপুর। এখন তাঁর জন্য তৈরি করতে হচ্ছে নতুন পোশাক। তাই নতুন হিসাবের খাতা খুলেছেন পরিচালক মাধুর ভান্ডারকার। ডিজাইনার মনীষ মালহোত্রা সব হিসাব করে দেখিয়েছেন, ‘হিরোইন’ কারিনার জন্য নতুন করে যে পোশাক বানাতে হবে, তার জন্য গুনতে হবে আরও ১ দশমিক ২ কোটি রুপি! কারিনার জন্য কয়টি পোশাক বানানো হবে জানেন? ১৩০টি! মুম্বাই মিরর।