হিরোশিমা দিবসে ‘ত্রিংশ শতাব্দী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ হিরোশিমা দিবস। এ উপলক্ষে স্বপ্নদলের যুদ্ধবিরোধী গবেষণাগারে প্রযোজনা ত্রিংশ শতাব্দী মঞ্চায়ন করা হবে। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায়। এর আগে বিকেল পাঁচটা থেকে চলবে জাপানের হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম প্রকাশিত হিরোশিমা-নাগাসাকির দুর্লভ আলোকচিত্রভিত্তিক পোস্টার।ত্রিংশ শতাব্দী নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এম এম হোসাইন, রওনক লাবণী, আসিফ ইসতিয়ার, জাহিদ রিপন প্রমুখ।