হিল্লোলের বিপরীতে মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন অভিনেতা আদনান ফারুক হিল্লোল। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সকাল আহমেদের ‘টার্মিনাল’, অম্লান বিশ্বাসের ‘নো প্রবলেম’ ও শাহরিয়ার নাজিম জয়ের ‘ঘুড়ি ওড়ে’। টার্মিনাল নাটকে ২৬ এবং নো প্রবলেম নাটকে ৩৫ পর্ব থেকে তাঁকে দেখা যাবে বলে জানান হিল্লোল। টার্মিনাল নাটকে হিল্লোলের বিপরীতে অভিনয় করছেন লাক্স তারকা মৌসুমী। এর মধ্যে কয়েকটি পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন তাঁরা।নাটকের গল্পে দেখা যাবে, ইনামুল হক একজন ধনাঢ্য ব্যক্তি। একমাত্র ছেলে হিল্লোল পড়ালেখা শেষ করে ব্যবসা করতে চাইলেও বাবার কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা পায় না। তাই বন্ধুদের নিয়ে পরিকল্পনা করে বাবার সিন্দুক ডাকাতি করার। কিন্তু ভালোবাসার মানুষ মৌসুমী তাতে আপত্তি জানায়। কী করবে ভেবে পায় না হিল্লোল । এ সময় ঘটে যায় অঘটন। এভাবে নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় টার্মিনাল নাটকের গল্প। টার্মিনাল নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন, তানিয়া আহমেদ, রোমানা, বিন্দু, জেনি, নাফিজা, রাহা, তাহসিন, ইশানা, রাখি, মাশিয়াত, ফজলুর রহমান বাবু, এজাজ, আ খ ম হাসান, মিশু সাব্বির, নাইম, শিরিন আলমসহ আরও অনেকে। টার্মিনাল নাটকটি প্রতি সোম, মঙ্গল ও বুধবার দেখানো হচ্ছে এনটিভিতে।