হুট করে বিরতি…

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান তাঁদের জীবন, গানেই তাঁদের বসবাস। আলোচনা বা সমালোচনা—দুটোই তাঁদের হাতে ধরা দিয়েছে গানের মাধ্যমে। তবু হুট করেই ডুব দিয়েছিলেন তাঁরা গানের জগৎ থেকে। এই যেমন এড শিরানের কথাই ধরুন না! কেমন যেন লাপাত্তা হয়ে গেছেন ‘শেপ অব ইউ’ তারকা। কোথায় লুকালেন তিনি? আর এই যে এই তারকাদল, কেনই–বা এমন হুটহাট হারিয়ে যান তাঁরা? এসব নিয়েই এবারের প্রতিবেদন। লিখেছেন সাদিয়া ইসলাম
এড শিরান
এড শিরান

এড শিরান

পুরো এক বছর একদম হারিয়ে গিয়েছিলেন লালচুলো এই শিল্পী। নতুন অ্যালবাম ডিভাইড নিয়ে ২০১৭ সালে ফিরে আসেন তিনি। কেন হারিয়ে গিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরে শিরান জানান, জীবনে ভারসাম্য রাখাটা খুব দরকার। আর এই ভারসাম্য নিশ্চিত করতেই ছুটি নিয়েছিলেন। আর এবার? ২০১৯ সালে দেওয়া ঘোষণা অনুসারে, এবার টানা ১৮ মাসের ছুটিতে গেছেন এই তারকা। এমনই ছুটি নিয়েছেন যে সামাজিক যোগাযোগমাধ্যমেও আসা–যাওয়া নেই তাঁর।

আরিয়ানা গ্রান্ডে
আরিয়ানা গ্রান্ডে

আরিয়ানা গ্রান্ডে

আরিয়ানা গ্রান্ডের বয়স খুব বেশি না হলেও এর ভেতরেই অনেক বড় বড় লড়াই করতে হয়েছে এই তারকাকে। মানসিকভাবে সবচেয়ে বড় ধাক্কাটি এই শিল্পী পান ২০১৮ সালে, সাবেক প্রেমিক ম্যাক মিলারের মৃত্যুর মাধ্যমে। সে সময় মানসিকভাবে সামলে উঠতে গান থেকে বিরতি নেন এই তারকা। তবে ২০১৯ সালে ‘চার্লিস অ্যাঞ্জেলস’ ছবির গানে কণ্ঠ দেওয়ার পর একটা লম্বা বিরতির ঘোষণা দেন আরিয়ানা। কত দিনের বিরতি? সেটা নিয়ে মুখ খোলেননি এই শিল্পী।

সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ

২০১৬ সালে নিজের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য একটানা চার বছরের একটা ছুটি নিয়েছিলেন সেলেনা গোমেজ। সে সময়টায় অবশ্য জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনটাও চলছিল। গান ও গণমাধ্যম থেকে দূরে গিয়ে এই সময় সেলেনা মানসিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন।

অ্যাডেল
অ্যাডেল

অ্যাডেল

ছুটি নেওয়ার দিক দিয়ে অ্যাডেলকে ছাড়িয়ে যেতে পারবে না আর কেউ। ২০১২ সালে তিন বছরের জন্য গণমাধ্যম থেকে দূরে ছিলেন এই শিল্পী। সেবার বিয়েটাও সেরে ফেলেন তিনি সিমন কেনেকির সঙ্গে। পরে ২০১৫ সালে ‘হ্যালো’ গানের মাধ্যমে ফিরে এসে ২০১৬ সালে। চার বছরের জন্য আবার হারিয়ে যান তিনি। মাঝেমধ্যে তাঁকে হুটহাট ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। কিন্তু সেখানেও গানের অ্যাডেলকে পাওয়া যায় না।

এমিনেম
এমিনেম

এমিনেম

হলিউডের আলোচিত ও সমালোচিত র‌্যাপার এমিনেম ২০০৬ সালে নিজের প্রিয় বন্ধুর মৃত্যুর পর একেবারেই সবার আড়ালে চলে গিয়েছিলেন। এরপর মাঝেমধ্যে নিজের কিছু কাজ নিয়ে সবার সামনে আসেন বটে, তবে সেটাও খুব কম সময়ের জন্য।