হুটহাটের সুপারহেভি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একদম হুট করেই সুপারহেভির পরিকল্পনা। পরিকল্পনার পর বছর দুয়েক তা নিয়ে আর তেমন কোনো কথা শোনা যায়নি ডেভ স্টুয়ার্ট কিংবা মিক জ্যাগারদের কাছ থেকে। তবে তলে তলে ঠিকই সংগীতজগতের বড় সব তারকারা একসঙ্গে হয়েছেন। গড়ে তুলেছেন সুপারহেভি। এই দলে স্টুয়ার্ট ও জ্যাগারের সঙ্গে আছেন জস স্টোন, ডেমিয়েন মার্লে এবং এ আর রহমান। কদিন আগে প্রকাশিত হয়েছে এই ব্যান্ডদলের প্রথম অ্যালবাম। এ ব্যাপারে জ্যাগার জানালেন তাঁর অনুভূতি, ‘অনেক গানই করেছি আমরা। তার মধ্যে অনেক কোরাসও আছে। নতুন এই কাজ আমাদের উজ্জীবিত করেছে।’ঝোঁকের মাথায় দল গঠন করলেও নতুন অ্যালবামের নতুন গান নিয়ে সন্তুষ্ট দলের বাকি সদস্যরাও। জস স্টোন বললেন, ‘এমন একটি দলের সদস্য হওয়ায় আমি খুশি।’ রয়টার্স।