হুমায়ূন আহমেদ স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৯ জুলাই। হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। দিনটি স্মরণে কয়েকটি টিভি চ্যানেল প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। চ্যানেল আইয়ে সকালে ‘তৃতীয় মাত্রা’য় অংশ নেবেন আসাদুজ্জামান নূর, মাজহারুল ইসলাম ও ফরিদুর রেজা সাগর। দুপুরে থাকছে মেহের আফরোজ শাওনের পরিচালনায় টেলিছবি নিমফুল। রাতে থাকছে হুমায়ূন আহমেদকে নিয়ে আলেখ্যানুষ্ঠান। এটিএন বাংলায় দুপুরে থাকছে সুবীর নন্দী, সেলিম চৌধুরী ও বারী সিদ্দিকীর গান নিয়ে অনুষ্ঠান ‘চাঁদনী পসর’। দেশ টিভিতে রাতে ‘ক্লোজআপ ওয়ান কলের গান’ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের গান করবেন সেলিম চৌধুরী। বৈশাখী টিভির ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানের আজকের শিল্পী সুবীর নন্দী। বাংলাভিশনে সকালে শামীম শাহেদের উপস্থাপনায় থাকছে অনুষ্ঠান ‘নয়ন সমুখে তুমি নাই’। এখানে আলোচনা করবেন ইনামুল হক ও আবদুল কাদের। দুপুরে হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার নিয়ে থাকছে ‘দুই হুমায়ূন’। মাছরাঙা টিভিতে সকালে হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রের গান আর গানের পেছনের কথা নিয়ে থাকছে অনুষ্ঠান ‘হুমায়ূননামা’। এতে অতিথি থাকবেন কুদ্দুস বয়াতি, সেলিম চৌধুরী ও মকসুদ জামিল মিন্টু। উপস্থাপনা করেছেন তানিয়া আহমেদ। দুপুরে হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার নিয়ে ‘মিসির আলীর সঙ্গে একদিন’। রাতে ‘স্মরণে আসে তোমায়’ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণা করবেন মাজহারুল ইসলাম ও শাকুর মজিদ।