হুমায়ূনের জন্মদিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ‌ুমায়ূন মেলায় গান করেন সাদি মহম্মদ
হ‌ুমায়ূন মেলায় গান করেন সাদি মহম্মদ

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুরমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন ছিল শুক্রবার। এই শিল্পস্রষ্টা না থাকলেও তাঁর জন্মদিন ঘিরে গতকাল ছিল নানা আয়োজন। হুসমায়ূনের বইয়ের প্রকাশক, পাঠক, অনুরাগী, বন্ধু ও সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের আনন্দ-উচ্ছ্বাস ও ভালোবাসায় বর্ণাঢ্যভাবে উদ্যাপিত হলো তাঁর জন্মদিন।
রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে শুরু হয়েছে হুনমায়ূন আহমেদ একক বইমেলা। চ্যানেল আই প্রাঙ্গণে ছিল হুজমায়ূন মেলা। গাজীপুরের নুহাশপল্লীতেও ছিল নানা আয়োজন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর ও মোহনগঞ্জেও ছিল বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এসব আয়োজনে সকাল থেকে রাত অবধি ছিল ভক্তদের পদচারণ।
শুক্রবার প্রথম প্রহরে ধানমন্ডির ‘দখিন হাওয়া’য় হুোমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন তাঁর দুই পুত্র নিষাদ ও নিনিতকে সঙ্গে নিয়ে কেক কাটেন।
সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের খোলা প্রাঙ্গণে ১৫টি প্রকাশনা সংস্থার উদ্যোগে একক বইমেলার উদ্বোধনের আগেই দুপুর থেকে পাঠকেরা ভিড় জমাতে শুরু করেন। ছুটির দিন হওয়ার মেলা ছিল নানা বয়সী মানুষের পদচারণে মুখর। ৬৭টি বর্ণিল বেলুন আকাশে অবমুক্ত করার মধ্য দিয়ে নয় দিনের হুধমায়ূন আহমেদ বইমেলার উদ্বোধন করেন প্রয়াত লেখকের অনুজ প্রখ্যাত শিশুসাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এ সময় ছিলেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মেহের আফরোজ শাওন প্রমুখ। মেলা উদ্বোধনের পর অন্যপ্রকাশ থেকে প্রকাশিত সালেহ চৌধুরী সম্পাদিত শিশু-কিশোর হুেমায়ূন রচনাবলি-২-এর মোড়ক উন্মোচন করা হয়। ২১ নভেম্বর পর্যন্ত বইমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা।
চ্যানেল আইতে মেলা: চ্যানেল আই প্রাঙ্গণে হুলমায়ূন মেলায় ছিল গান, নাচ, শিশু চিত্রাঙ্কন, স্মৃতিচারণা। জনপ্রিয় চরিত্র হিমুর পছন্দের পোশাক হলুদ পাঞ্জাবি পরে দল বেঁধে মেলায় আসে তরুণেরা। তরুণীদের পরনে ছিল হলুদ রঙের শাড়ি। সকালে ৬৭টি হলুদ রঙের বেলুন উড়িয়ে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
নুহাশপল্লীর মূল ফটকে হুযমায়ূন আহমেদের ম্যুরাল স্থাপন অনুষ্ঠানসহ ‘হিমু মেলা’ সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।