হুমার নব্বইয়ে ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমা কোরেশির চাহনির মধ্যেই নব্বইয়ের দশকের ধ্রুপদি নায়িকাদের একটা চাহনি আছে। সেটাই কাজে লাগাতে চাইছেন পরিচালক শ্রীরাম রাঘবন। নতুন ছবি বদলাপুর-এ নব্বই দশকের একটি গান ব্যবহার করবেন পরিচালক। সেই গানের নাচের ধরনও হবে সেই সময়কার।
গানটি এখনো লেখা হয়নি। তবে পরিচালক এখনই হুমাকে সেই সময়ের গানগুলো দেখে দেখে স্টাইলটা মুখস্থ করে ফেলার নির্দেশ দিয়েছেন। মাধুরী দীক্ষিত, রাভিনা ট্যান্ডন, ঊর্মিলার গানগুলো দেখা শুরু করেছেন হুমা। গ্যাংস অব ওয়াসিপুর দিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রী বলেন, ‘আমি বরাবরই এই দশকটার ভক্ত। এই সময়ের ছবি আর ঊর্মিলা-মাধুরীদের দেখে দেখেই বেড়ে উঠেছি।’ পিটিআই।