হুমায়ূন আহমেদ স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাশিল্পী, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণে তাঁর লেখা গ্রন্থাবলি, পাণ্ডুলিপি, চিঠিপত্র, অঙ্কিত চিত্রাবলি, ব্যবহৃত নিদর্শন সামগ্রী, স্মৃতিস্মারক, তাঁর নির্মিত নাটক ও চলচ্চিত্রের পক্ষকালব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বুধবার বিকেল চারটায় বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।