হুমায়ূন আহমেদ স্মরণে চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জননন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ স্মরণে গতকাল বৃহস্পতিবার থেকে মানিকগঞ্জে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। ‘বর্ণন আবৃত্তি চক্র’ নামের স্থানীয় একটি সাংস্কৃতিক সংগঠন এ উৎসবের আয়োজন করে। শহরের ক্যাপ্টেন হালিম চৌধুরী মিলনায়তনে (টাউন হল) গতকাল বেলা ১১টায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে এ উৎসবের সূচনা করা হয়।এর আগে হুমায়ূন আহমেদের জীবন ও সৃজনশীল কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন বর্ণন আবৃত্তি চক্রের সভাপতি ফারজানা হোসেন খান, সুলতানুল আজম খান, রতন দত্ত, নাজমুন হাসান প্রমুখ। উৎসবে হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।