হুমায়ূন আহমেদের গল্প নিয়ে শাওনের দুই নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে ঈদের জন্য দুটি নাটক নির্মাণ করছেন অভিনয়শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। গল্প দুটি হলো ‘বীণার অসুখ’ ও ‘আঙুল’। ‘বীণার অসুখ’ গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন জুয়েল রানা আর ‘আঙুল’ গল্প থেকে মারুফ রেহমান। শাওন বলেন, ‘এবার ঈদে দুটি নাটক নির্মাণের পরিকল্পনা করেছি। হুমায়ূন আহমেদের গল্প নিয়েই নাটকগুলো নির্মাণ করব। কাজ মোটামুটি গুছিয়ে এনেছি। কয়েক দিনের মধ্যেই শুটিং শুরু করব।’এদিকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কিশোরীদের নাচ-গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ব্র্যাক মেঘে ঢাকা তারা’। শাওন এই প্রতিযোগিতার একজন বিচারক।