হুমায়ূন আহমেদের চলচ্চিত্র নিয়ে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবের নাম ‘চলচ্চিত্রে হুমায়ূন আহমেদ’। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। তিন দিনের এ উৎসবে থাকছে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, আমার আছে জল, নয় নম্বর বিপদ সংকেত, শ্যামল ছায়া, চন্দ্রকথা ও দুই দুয়ারী। উৎসবের ছবিগুলো প্রদর্শন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, কাল সোমবার সকাল ১০টায় উৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। থাকবেন উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব। প্রতিটি টিকিটের মূল্য ১৫ টাকা।