হুমায়ূন আহমেদের চলচ্চিত্র নিয়ে প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের চলচ্চিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে তিন দিনের এই প্রদর্শনী শুরু হচ্ছে আজ। প্রদর্শনীর ছবিগুলো হলো—আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, আমার আছে জল ও নয় নম্বর বিপদ সংকেত।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী বলেন, ‘চলচ্চিত্র প্রদর্শনী আমাদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। গত সপ্তাহে আমরা জহির রায়হানের চলচ্চিত্র নিয়ে প্রদর্শনী করেছি। এ সপ্তাহে করছি হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের প্রদর্শনী। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।’প্রদর্শনীর প্রবেশপত্র সংগ্রহ করার জন্য ০১৮১৬৫৫৬৫৫৩ নম্বরে যোগাযোগ করতে হবে।