হুমায়ূন আহমেদের টেলিছবিতে নোবেল ও পূর্ণিমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরা রাতে ঘুমিয়েছি ফ্রান্সে আর দিনে শুটিং করেছি সুইজারল্যান্ডে।’ বললেন রায়হান খান। হুমায়ূন আহমেদের লেখা একটি টেলিছবি পরিচালনা করেছেন তিনি। নাম যদি ভালো না লাগে তো দিও না মন। সুইজারল্যান্ডের জেনেভা, লুজান আর শহরতলির বিভিন্ন জায়গায় টেলিছবিটির শুটিং করেছেন তাঁরা। এতে অভিনয় করেছেন নোবেল ও পূর্ণিমা। তাঁদের সঙ্গে ছিলেন সুইস মেয়ে শেনিন। রায়হান খান বললেন, ‘পুরো টেলিছবিটি হুমায়ূন আহমেদ নিজেই লিখেছেন। এখন যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসাধীন আছেন। সম্প্রতি দেশে এসেছিলেন। তখন তিনি আমার হাতে চিত্রনাট্য দিয়ে বললেন, “যাও, আরাম করে বানাও।”’হুমায়ূন আহমেদ এর আগে সুইজারল্যান্ডে নিজেই একটি টেলিছবি পরিচালনা করেছিলেন। যদি ভালো না লাগে তো দিও না মন টেলিছবির গল্পটিও সুইজারল্যান্ডকে ঘিরে। এবার ঈদে টেলিছবিটি দেখানো হবে চ্যানেল আইতে।