হুমায়ূন আহমেদের ধারাবাহিকে কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ধূপছায়া’। এটি রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। এতে অভিনয় করেছেন মুনমুন। কথা হলো তাঁর সঙ্গে।ধূপছায়া নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকের প্রতিটি পর্বেই কিছু না কিছু ঘটনা থাকে। প্রতিটি ঘটনাই খুব পরিচিত। আমি বলব, নিজেদের জীবনের সঙ্গে সম্পৃক্ত। বাস্তব জীবনে যে কেউ যেকোনো একটি বা একাধিক ঘটনার শিকার হয়েছেন। কিংবা ভুক্তভোগী। তাই দর্শকও ধারাবাহিকটি দেখার ব্যাপারে আগ্রহী হচ্ছে।হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাকি করছেন?হ্যাঁ, নাম দীঘির জলে কার ছায়া গো। হুমায়ূন আহমেদ স্যারের একটা উপন্যাস থেকে চিত্রনাট্য করা হয়েছে। এর কাহিনি স্যার তাঁর নিজের জীবন থেকে নিয়েছেন। আমার চরিত্রটির সঙ্গে তাঁর অনেক আবেগ, দুঃখ, কষ্ট ও স্বপ্ন জড়িয়ে আছে। নাটকটিতে কাজ শুরু করার আগে এটা তিনি বলেছিলেন। তাই কাজ করতে গিয়ে দায়িত্বটা আরও বেড়ে গেছে। চেষ্টা করছি, কাজটা যেন সবার ভালো লাগে। নাটকটি পরিচালনা করছেন শহীদ রানা।নাটকটির কাজ কোথায় করছেন?নুহাশ পল্লিতে। ওখানে এর আগে যাওয়া হয়নি। চমত্কার জায়গা।নতুন আর কোনো নাটক?আরও দুটি ধারাবাহিক করছি। গোলাম হাবিবের বাটপার আর সালমান মাহমুদের লুকিং গ্লাস।কোনো অনুষ্ঠান উপস্থাপনা করছেন?বিয়ে নিয়ে বৈশাখী টিভিতে একটি অনুষ্ঠান করছি। ‘শুভ বিবাহ’ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায়। বিয়ে নিয়ে নানা কিছু থাকছে এখানে। সঙ্গে থাকছে তারকাদের বিয়ের অভিজ্ঞতার কথা। যাঁরা বিয়ে করতে যাচ্ছেন, তাঁদের জন্য তো বটেই; আর যাঁরা বিয়ের ব্যাপারে নানা কিছু জানতে চান, কিছুটা সময় অন্য ধরনের একটি অনুষ্ঠান উপভোগ করতে চান—সবার কাছেই ভালো লাগবে। এ ছাড়া আরটিভিতে ‘লুক অ্যাট মি’ নামেও একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি।