হুমায়ূন আহমেদের নাটকে তাঁরা তিনজন
ফারুক আহমেদ, মীর সাব্বির ও স্বাধীন খসরু-এই তিন অভিনেতা ঈদ উপলক্ষে নির্মিতব্য হুমায়ূন আহমেদের লেখা একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম `গুঁড়া মরিচ'। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। `গুঁড়া মরিচ' নাটকটি পরিচালনা করেছেন জুয়েল রানা।দুই মামা আর এক ভাগনেকে নিয়ে `গুঁড়া মরিচ'-এর গল্প। নাটকের গল্পে দেখা যাবে মামা-ভাগনের কেউ চাকরি খুঁজে পায় না। তারপর তারা সদ্ধিান্ত নেয় গুঁড়া মরিচ পার্টি নামের একটা অনুষ্ঠানের আয়োজন করবে। আর ওই অনুষ্ঠানে আসা অতিথিদের চোখে গুঁড়া মরিচ মেখে দিয়ে সবকিছু লুট করে নেবে। তারপর ঘটতে থাকে বিভিন্ন মজার ঘটনা। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্প এগোতে থাকবে।নাটক প্রসঙ্গে পরিচালক জুয়েল রানা বলেন, `সম্পূর্ণ হাস্য-রসাত্মক কাহিনি নিয়ে হুমায়ূন আহমেদ স্যার নাটকটি লিখেছিলেন। অনেক আগের লেখা হলেও শেষবার যখন স্যার দেশে এসেছিলেন, গল্পের বেশ কিছু অংশ সংশোধন করেছিলেন। স্যার যেভাবে গল্পটি বলেছেন, আমি নাটকের মাধ্যমে সেটিই তুলে ধরার চষ্টো করেছি।'`গুঁড়া মরিচ' নাটকটি ছাড়া এবারের ঈদ উপলক্ষে হুমায়ুন আহমেদের লেখা আরও দুটি নাটক নির্মাণ করেছেন জুয়েল রানা।