হুমায়ূন আহমেদের লেখা ও তাঁর প্রিয় কিছু গান নিয়ে অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদ তাঁর চলচ্চিত্র ও নাটকের জন্য যে গানগুলো লিখেছেন কিংবা তাতে ব্যবহার করেছেন, তেমনি ১৯টি গান নিয়ে বেরিয়েছে অ্যালবাম হুমায়ূন আহমেদ স্মরণে...। অ্যালবামটি প্রকাশ করেছে সংগীতা। এই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এখান থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে হুমায়ূন আহমেদের গান নিয়ে কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। সেসব থেকে খুব জনপ্রিয় হওয়া ১৯টি গান নিয়ে তৈরি করা হয়েছে অ্যালবাম হুমায়ূন আহমেদ স্মরণে...। আর হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয়েছে এ উদ্যোগ। অ্যালবামের গানগুলো হলো—‘আমার ভাঙা ঘরের’, ‘একটা ছিল সোনার কন্যা’, ‘বরষার প্রথম দিনে’, ‘কন্যা নাচিল রে’, ‘মাথায় পরেছি সাদা ক্যাপ’, ‘সোহাগপুর গ্রামে’, ‘কুসুম রানীর’, ‘আমার শ্যাম যদি’, ‘সখী কুঞ্জ সাজাও গো’, ‘হাবলংগের বাজারে’, ‘লীলাবালি লীলাবালি’, ‘সোয়াচান পাখি’, ‘পূবালী বাতাসে’, ‘বন্ধু তোর লাইগা রে’, ‘আইজ পাশা খেলব’, ‘লোকে বলে’, ‘নিশা লাগিল রে’।