হুমায়ূন আহমেদের ‘তারা তিনজন এবং ঝুনু খালা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার নাটক তৈরি করছেন হুমায়ূন আহমেদ। তাঁর এবারের নাটকের নাম তারা তিনজন এবং ঝুনু খালা। নাটকটি রচনা ও পরিচালনা—দুটোই করছেন তিনি। এখন নাটকটির শুটিং হচ্ছে।নাটকটির গল্প প্রসঙ্গে হুমায়ূন আহমেদ জানান, ঝুনু খালা বেশ ধনী একজন মহিলা। হঠাৎ করেই দেখা গেল ফারুক আহমেদের মতো একজন বাউণ্ডুলে তার উত্তরাধিকার। ঝুনু খালার সব সম্পত্তি তারই পাওনা। কিন্তু সে কোথায় আছে, কেউ তা জানে না। এদিকে ঝুনু খালার বাসায় ম্যানেজার ও সেবিকা ছাড়া আর কেউ থাকে না। বাড়ির ম্যানেজার আবদুল্লাহ রানা ও সেবিকা যূথি ঝুনু খালাকে হত্যার পরিকল্পনা করে। এ সময় বাড়িতে আসে আরও দুজন। ঘটতে থাকে নানা রকম ঘটনা।বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ মার্চ রাতে দেখানো হবে তারা তিনজন এবং ঝুনু খালা নাটকটি। এখানে অভিনয় করছেন স্বাধীন খসরু, প্রাণ রায়, ওয়াহিদা মল্লিক জলি, যূথি, আবদুল্লাহ রানা, আবুল কাশেম, রাজন প্রমুখ।